ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস ‘জেই’ হার্স্ট।
ইরান যুদ্ধ
মার্কিন হামলা ও ইরানি জাহাজ জব্দের ঘটনা নিশ্চিত করেছে ইরান এবং এ ঘটনায় ‘শিগগিরই’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তর জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে।
যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছ। আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান এই ১০ দফা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। আল-জাজিরার এক প্রতিবেদেন এ প্রস্তাবগুলো জানা গেছে।
ইরানে সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য স্পেন আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং দেশটির সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দেয়নি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের বলেছেন, 'ইরান সম্পর্কিত যেকোনো সামরিক কর্মকাণ্ডে আমরা মোরোন ও রোটা ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেই না।'
ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির অবস্থা নিয়ে নতুন করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি।